News Flash

  • Home
  • দিনের খবর
  • Blood crisis in Tripura : রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দিনের পর দিন বেড়ে চলেছে
Image

Blood crisis in Tripura : রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দিনের পর দিন বেড়ে চলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দিনের পর দিন বেড়ে চলেছে। চাহিদামত রক্ত না পাওয়ায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা দূরীকরণে সকলকে এগিয়ে আসতে হবে। রবিবার আগরতলায় ছাত্র-যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামপন্থী ছাত্র যুবকরা প্রতি সপ্তাহেই আগরতলা শহর রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করে চলেছে।

ছাত্রজীবনের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা মানিক সরকার। ছাত্র জীবনের পাশাপাশি পুলিশ টিএসআর বিএসএফ আসাম রাইফেলস সিআরপিএফ সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা বলেন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময়ে নিরাপত্তাকর্মীরা নিয়মিতভাবে রক্তদান শিবির সংগঠিত করতেন। বর্তমান সরকারের আমলে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না।

এজন্য রক্তদাতারা দায়ী নয় বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট বাহিনীর আধিকারিকদের এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে তিনি মনে করেন। সকলে এগিয়ে আসলে তারা যে রক্তের কোন ঘাটতি থাকবে না বলে তিনি মনে করেন। বিরোধী দল নেতা মানিক সরকার বলেন রক্তদান পবিত্র কাজ। রক্তদানের অনুভূতিটাই অন্যরকম। প্রত্যেককেই রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top