News Flash

  • Home
  • বিনোদন
  • Covid Tripura : ত্রিপুরায় ফের বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, চিন্তিত রাজ্যবাসী
Image

Covid Tripura : ত্রিপুরায় ফের বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, চিন্তিত রাজ্যবাসী

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : থামছে না, বরং ফের ত্রিপুরায় তেজি হচ্ছে করোনায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর মিছিল। কেবল সুস্থতা সামান্য স্বস্তি দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৪ জন করোনা আক্রান্ত, ৩ জনের মৃত্যু এবং ৩৬৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৪৪৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৬৫৩ জনকে নিয়ে মোট ৭১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৬৯ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৩২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯৪ জন নতুন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.৫৫ শতাংশ।


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৪৯২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৭০২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২৭৮০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৭৬ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০২ শতাংশ। নতুন করে ৩ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতার পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮৭ জন, দক্ষিণ জেলায় ৫৫ জন, গোমতি জেলায় ৪০ জন, ধলাই জেলায় ৩৬ জন, সিপাহিজলা জেলায় ২৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫২ জন, উনকোটি জেলায় ৮৩ জন এবং খোয়াই জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top