News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ
Image

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার এলাকায় রাস্তা অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে সামিল হন ই-রিক্সা চালকরা।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কগুলির বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ই-রিক্সা চালকরা। বেহাল রাস্তার কারণে যানবাহন চালাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে দাবি তাঁদের।

রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এর আগেও টিলাবাজারে পথ অবরোধ করেছিলেন ই-রিক্সা চালকরা। তবে দাবি পূরণ না হওয়ায় ফের তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।

অবরোধকারীদের পক্ষ থেকে এক অভিনব দাবি সামনে এসেছে। তাঁদের বক্তব্য, মহকুমা শাসককে ই-রিক্সায় চড়ে টিলাবাজার থেকে ডাকবাংলা পর্যন্ত সরেজমিনে যেতে হবে, তাহলেই রাস্তার বেহাল পরিস্থিতি তিনি বাস্তবে বুঝতে পারবেন। রাস্তা সংস্কারের গুরুত্ব বোঝাতেই এই দাবি জানানো হয়েছে বলে জানান চালকরা।

পথ অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ই-রিক্সা চালকরা।

Releated Posts

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top