News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল
Image

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই চিত্র পরিলক্ষিত হয়ম রবিবার রাত থেকেই মহাদেবের উদ্দেশ্যে জল সংগ্রহ করতে খয়েরপুর ঘাটের উদ্দেশে রওনা দেন অসংখ্য ভক্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

রবিবার রাতভর নদী থেকে জল সংগ্রহ করে সোমবার সকালে সেই জল দিয়ে ভগবান শিবের অভিষেক করেন ভক্তরা। এরপর ভক্তিভরে মহাদেবের পূজা ও আরাধনায় অংশ নেন তাঁরা। শ্রাবণ মাসের শেষ সোমবারকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শিবমন্দিরেও এদিন সকাল থেকেই ছিল ভক্তদের ভিড় ও উৎসবের আবহ। শিবের প্রতি ভক্তি ও আস্থায় শ্রাবণের শেষ সোমবারে রাজ্যজুড়ে পালিত হয় বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top