News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের
Image

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি মানিক সরকারের বিভিন্ন বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। ওই বক্তব্যের কিছু অংশ ত্রিপুরার শান্তিপূর্ণ পরিবেশের জন্য উদ্বেগজনক বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব।

তাঁদের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে রাজ্যে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, তা নষ্ট করার লক্ষ্যে রাজনৈতিকভাবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এমনকি ১৯৮০ সালে ত্রিপুরায় যে ভয়াবহ জাতি-জনজাতি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সেই পরিস্থিতির পুনরাবৃত্তির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, ত্রিপুরা একটি শান্তিপ্রিয় রাজ্য। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে যাতে রাজ্যের সামাজিক সম্প্রীতি ও শান্তির পরিবেশ কোনওভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এই কারণেই মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানানো হয়েছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে বক্তব্যের মধ্যে আইনভঙ্গ বা উসকানির কোনও উপাদান রয়েছে কি না, তা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই তদন্ত করে দেখবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপও প্রশাসনই গ্রহণ করবে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’- এর অবমাননার অভিযোগে কংগ্রেস ভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে অবমাননার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলো বিজেপি যুব মোর্চা। রবিবার ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 16, 2026

বাইখোড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১৬ আগস্ট:বাইখোড়ার আনন্দ বৈদ্যপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম…

ByByReshmi Debnath Aug 16, 2026

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top