News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল
Image

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। রবিবার বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক নয়ন সরকার, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল থেকে অভিযোগ করা হয়, যারা প্রতিনিয়ত রাষ্ট্রবাদ ও জাতীয়তাবাদের কথা বলে, তারাই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে। সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, স্বাধীনতা দিবসে বীর সেনানীদের স্মরণে আয়োজিত কর্মসূচি বানচাল করার জন্য একটি মহল এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল।
সংগঠনের দাবি, গত ১৫ আগস্ট ডুকলি এলাকার স্থানীয় যুবকরা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির ও জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেন। অভিযোগ, ওই কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়। এমনকি নবারুণ দেবের বাড়িতে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়।

এই ঘটনার প্রতিবাদেই এদিন বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।

Releated Posts

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’- এর অবমাননার অভিযোগে কংগ্রেস ভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে অবমাননার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলো বিজেপি যুব মোর্চা। রবিবার ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top