News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে
Image

মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে

বিলোনিয়া, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রতন রবি দাস, পি.আর. বাড়ি থানার ওসি পি.আর. বারী, এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ এবং ডি.সি.এম বিলোনিয়া-সহ উদয়পুর জেলা মোবাইল ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে মানাইপাথর এলাকার বাসিন্দা দুলাল মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়।

তল্লাশির সময় বাড়ির ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করেন তদন্তকারীরা। ড্রামগুলিতে থাকা শুকনো গাঁজা ওজন করে মোট ১২২.১০০ কেজি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তল্লাশি ও জব্দের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া গাঁজা এবং টিআর -০৮ – ই- ০৬৫৬ নম্বরের একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় পি.আর. বাড়ি থানায় এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি), ২৫ এবং ২৯ ধারায় মামলা নম্বর ৩০/২০২৬ রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস, পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং গাড়িটি কীভাবে এই কাজে ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top