News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি বিমানবন্দর এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা আটক
Image

এমবিবি বিমানবন্দর এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা আটক

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর (এমবিবি বিমানবন্দর) এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিন মহিলার নাম রোমি আক্তার (২৪), শিউলি আক্তার (২৯) এবং বিথি আক্তার (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাঁরা বাংলাদেশের সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

পুলিশের দাবি, তিনজনেরই কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই তাঁরা আগরতলায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে এবং কার মাধ্যমে তাঁরা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

ঘটনার পর এয়ারপোর্ট থানার পুলিশ তিন মহিলার বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ।
আটক তিন বাংলাদেশি মহিলাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁদের ভারতে প্রবেশের পদ্ধতি এবং এর সঙ্গে কোনও দালালচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top