News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
Image

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে এই প্রশ্নই। আর প্রশ্নের কেন্দ্রে — মাত্র সাত বছরের এক শিশু নাম তার শিবম দাস(৭),দ্বীতিয় শ্রেণীর ছাত্র।

বিলোনিয়া শতবর্ষ প্রাচীন বিকেআই ইনস্টিটিউশনের ছাত্র। বাড়ি সিদ্ধেশ্বরী কালিবাড়ি সংলগ্ন কলেজ স্কয়ার এলাকায়।অভিযোগ — সহপাঠীকে লাথি মারার জন্য ক্লাসের মধ্যেই নাকি বেত্রাঘাত করেন স্কুলের প্রিন্সিপাল কুলেন্দ্র ত্রিপুরা , এখানেই শেষ নয় ইংরেজি ক্লাসে আবার অভিযোগ ওঠার পর, অভিযোগ শুনে স্টাফ রুমে ডেকে নিয়ে গিয়ে নাকি ইউনিফর্ম খুলে, হাত পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় শিবমকে।

ছুটির পর বাবা সুশান্ত দাস ছেলেকে নিতে এসে স্টাফ রুমে দেখেন সেই দৃশ্য। শরীরে বেতের দাগ, চোখে জল, মুখে আতঙ্ক।বাবার আক্ষেপ শাসন করুক আপত্তি নেই। কিন্তু এটা তো শাসন নয়, এটা শিশু নির্যাতন। আজ শাসনের আতঙ্কেই স্কুলের নাম শুনলে আৎকে ওঠে শিবম। বাবার কাছে হাত জোড় করে বলে বাবা, আমাকে আর স্কুলে দিও না।

অথচ কেন্দ্রীয় সরকারের গাইডলাইন স্পষ্ট ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাত নয়, হুমকি নয়, ভয় দেখানো নয়। দোষ করলে করতে হবে কাউন্সেলিং, বোঝাতে হবে কোনটা গুণ, কোনটা দোষ। তবে কেন গাইডলাইনকে কলাপাতা ভেবে সাত বছরের শিশুর উপর নেমে এলো এমন অমানবিক শাসন, বিদ্যালয় মানে ভবিষ্যতের শিক্ষার কারখানা। সেখানে যদি শাসনের নামে চলে শোষণ, তবে আগামীর কচি কুঁড়ি ফুটবে কিভাবে? ঘটনার দায় কে নেবে? জবাব চাইছে বাবা, চাইছে অভিবাবক সহ বিলোনিয়াবাসী। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ভূমিকা পালন করে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top