News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী
Image

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা। হাঁটুসমান জল জমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে।

সবচেয়ে বেশি জল জমে মেলারমাঠ, ওরিয়েন্ট চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, অফিস লেন, ফায়ার ব্রিগেড চৌমুহনী এবং জ্যাকসন গেট সংলগ্ন এলাকায়। রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় বহু মানুষকে হাঁটুসমান জল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। অনেক এলাকায় নর্দমার ময়লা ও আবর্জনা বৃষ্টির জলের সঙ্গে রাস্তায় উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়। যানবাহন ধীরগতিতে চলাচল করায় অফিসফেরত মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক জায়গায় বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করতে হয়।

এদিকে, জলাবদ্ধতা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের নিকাশি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। তাঁদের দাবি, অপরিষ্কার ও বদ্ধ নিকাশি নালা এবং আবর্জনা যথাসময়ে অপসারণ না হওয়ায় বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন হতে পারছে না।
পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পাম্প হাউস চালু করে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top