News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
Image

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। একই সঙ্গে বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মনগর শহরের জেল রোড এলাকা থেকে অভিযান চালিয়ে টিআর -০৫ জি – ৫৬৫৯ নম্বরের একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, প্রায় পাঁচ ঘণ্টা আগে ধর্মনগরের মনতলা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করা হয়েছিল। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় এই বাইকটি চুরির ঘটনা থানায় এসে জানিয়েছেন বাইকের প্রকৃত মালিক। তার কয়েকঘণ্টার মধ্যেই বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, চুরি হওয়া মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিতু দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কৈলাসহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top