News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস
Image

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে ৬০০টি কিউ আনারস বাংলাদেশের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়।

এদিন আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ডা. ফণিভূষণ জমাতিয়া, কনসালট্যান্ট ডা. রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিক দেবাশীষ মজুমদার-সহ অন্যান্য আধিকারিকরা।অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিন কৃষি সচিব অপূর্ব রায় জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই প্রতিউত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিউ আনারস পাঠানো হয়েছে। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, কৃষি দপ্তরের অধিকর্তা ডা. ফণিভূষণ জমাতিয়া জানান, ত্রিপুরায় মূলত কিউ ও কুইন—এই দুই ধরনের আনারসের চাষ হয়। এর মধ্যে জিআই ট্যাগপ্রাপ্ত কুইন আনারস বিশ্বজুড়ে সমাদৃত। সাধারণত মে থেকে জুলাই মাসের মধ্যে কুইন আনারসের ফলন হয়ে থাকে। কিউ আনারসের ফলন মূলত জুলাই ও আগস্ট মাসে হয়। কিউ আনারসের এখনও জিআই ট্যাগ নেই। ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে এই জাতের আনারসের চাষ হয়ে থাকে।

কৃষি অধিকর্তা আরও জানান, কুইন আনারসের ফলন মরশুম শেষ হয়ে যাওয়ায় এবার বাংলাদেশে সৌজন্য উপহার হিসেবে কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

তাঁর কথায়, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। সব সময় চেষ্টা করা হয় যেন প্রতীক হিসেবে কিছু মাধ্যমে বিনিময়ের দ্বারা এই সুসম্পর্ক বজায় থাকে। এদিন মোট ১০০টি প্যাকেটে রাজ্যের উন্নতমানের কিউ জাতের ৬০০টি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে ছয়টি করে আনারস রাখা হয়। প্রতি আনারসের ওজন প্রায় ৭৮০ গ্রাম।

Releated Posts

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top