News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা
Image

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বড়মুড়া এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বড়মুড়া হাতাইকতর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পানীয় জলের দাবিতে আন্দোলনে নামেন স্থানীয়রা। ফলে কিছু সময়ের জন্য সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। দৈনন্দিন প্রয়োজনীয় জল সংগ্রহ করতে তাঁদের দূর-দূরান্তে যেতে হচ্ছে। বারবার সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনের আগে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং সংশ্লিষ্ট এমডিসি পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা জাতীয় সড়ক অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করেছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। ঘটনার খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top