News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল
Image

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজাসহ গ্রেফতার হওয়া এক পাচারকারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ বিচারক এই তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মন্টু যাদব (৫৫)। তিনি বিহারের খাগড়িয়া জেলার গোগরি জামালপুর থানার বরাইটা এলাকার বাসিন্দা।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি, ২০২৫ রাত আনুমানিক ৮:০৫ মিনিটে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সরকারি রেল পুলিশ এবং আরপিএফ-এর যৌথ টিম। স্টেশন চত্বরে ঘোরাঘুরি করা মন্টু যাদব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে ২২.৬২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

ঘটনার পর আগরতলা জিআরপিএস -এর সাব-ইনস্পেক্টর পঙ্কজ কুমার দাস মামলার তদন্তভার গ্রহণ করেন। তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ করে ২০২৫ সালের ৩০ জুন আদালতে চার্জশিট পেশ করেন।
মামলার যাবতীয় সাক্ষ্য ও তথ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত অভিযুক্তকে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি) ধারায় দোষী সাব্যস্ত করে। বিচারক তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আসামিকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ প্রশাসনের আশা, আদালতের এই কঠোর রায়ের ফলে আন্তঃরাজ্য মাদক পাচারকারীদের চক্র ভাঙতে বড় বার্তা যাবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top