News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩
Image

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাউন সুগারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যা ৭০টি পৃথক কৌটায় সংরক্ষিত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোমতী জেলার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়। গোয়েন্দা সূত্রে খবর ছিল, সিপাহীজলা জেলার মেলাঘর থেকে টিআর-০৩ সি- ৩০১৮ নম্বরের একটি অটোরিকশায় মাদক নিয়ে উদয়পুরের দিকে আসা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় অটোটিকে আটক করে পুলিশ।

অটোটি তল্লাশি চালিয়ে চালক-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন—বিশাল দাস (ছনবন এলাকা), রবি চৌধুরী (সোনামুড়া চৌমুহনী) এবং অর্ঘ্য দাস (এগ্রিকালচার চৌমুহনী এলাকার বাসিন্দা)।
তল্লাশির সময় বিশাল দাসের কাছ থেকে ৭০টি পৃথক কৌটায় রাখা সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ওজন ও প্রাথমিক পরীক্ষা শেষে তা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর ধৃত তিনজনকে অটোসহ রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ধৃত বিশাল দাসের বিরুদ্ধে পূর্বেও এনডিপিএস আইনে একটি মামলা রয়েছে। গোটা মাদকচক্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top