News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে চোরাই চেরাই কাঠ উদ্ধার, আটক পিকআপ গাড়ি
Image

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে চোরাই চেরাই কাঠ উদ্ধার, আটক পিকআপ গাড়ি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুলাই: গন্ডাছড়ায় বন দপ্তরের ধারাবাহিক অভিযানে ফের সাফল্য মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গন্ডাছড়ার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে বনকর্মীরা একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই চেরাই কাঠ উদ্ধার করেন। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। ঘটনায় কাঠবোঝাই গাড়িটি আটক করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বন দপ্তর সূত্রে জানা যায়, গোমতী ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির অন্তর্গত গন্ডাছড়া বন বিভাগের বন পেট্রোল কর্মীরা শুক্রবার নিয়মিত টহল অভিযানে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি গোপন সূত্রে খবর আসে যে, জগবন্ধুপাড়া এলাকা থেকে একটি পিকআপ গাড়িতে চোরাই কাঠ নিয়ে হরিপুরের দিকে যাওয়া হচ্ছে।

খবর পাওয়ার পর বন পেট্রোল অফিসার পাংকি ডারলং এবং নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল দ্রুত হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন একটি বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চেরাই কাঠ উদ্ধার করা হয়। পরে কাঠসহ গাড়িটি জব্দ করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বন দপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া কাঠের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত জব্দ করা কাঠ ও গাড়ি বন দপ্তরের হেফাজতেই ছিল। অভিযান প্রসঙ্গে বন পেট্রোল অফিসার পাংকি ডারলং জানান, বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ ব্যবসা রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বন দপ্তর অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বেহাল গন্ডাছড়া-আমবাসা সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল যানবাহন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গন্ডাছড়া-আমবাসা ৫৩ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

মেলাঘরে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রির অভিযোগ, পান করে অসুস্থ গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৪ জুলাই: মেলাঘরের রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 24, 2026

শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে নতুন পাম্প স্টেশন, কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানী আগরতলার জলনিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে শহরের বিভিন্ন এলাকায় তিনটি নতুন পাম্প…

ByByReshmi Debnath Jul 24, 2026

সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যৌথ প্রতিনিধি দল

আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরায় আয়ুষ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন…

ByByReshmi Debnath Jul 24, 2026

তিন বছর ধরে মরণফাঁদে ঝুলন্ত সেতু, ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মধুবন ও আশপাশের গ্রামের মানুষ

সোনামুড়া, ২৪ জুলাই: প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সোনামুড়া মধুবন এলাকার গোমতী নদীর উপর নির্মিত…

ByByReshmi Debnath Jul 24, 2026

কৈলাসহরে বিজেপি জেলা কমিটির সদস্যের দোকানে চুরি-ভাঙচুর, আতঙ্ক শহরজুড়ে

কৈলাসহর, ২৪ জুলাই: কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায় গভীর রাতে বিজেপির জেলা কমিটির সদস্য হিমাংশু দাসের দোকানে ব্যাপক…

ByByReshmi Debnath Jul 24, 2026

এসির তার চুরির অভিযোগে আটক চার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানীর সূর্য চৌমুহনী সংলগ্ন খোশবাগান এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন…

ByByReshmi Debnath Jul 24, 2026

Leave a Reply

Scroll to Top