News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা
Image

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা রুমা দত্তসহ সংগঠনের অন্যান্য নেত্রী ও সদস্যরা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ঝর্ণা দাস বৈদ্য রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাম্প্রতিক দিল্লির ছাত্র আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন এবং আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেন। পাশাপাশি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান। কর্মসূচি থেকে নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

Releated Posts

কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া, বিরোধীদের গঠনমূলক ভূমিকার আহ্বান সুনীত সরকারের

আগরতলা, ২৩ জুলাই: মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত…

ByByReshmi Debnath Jul 23, 2026

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই

নয়াদিল্লি: ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার (টি.এস.পি) মোবাইল নেটওয়ার্ক পরিষেবার…

ByByReshmi Debnath Jul 23, 2026

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-আমবাসা সড়ক অবরোধ…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top