News Flash

  • Home
  • Uncategorized
  • সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের
Image

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নেতাজিকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়ে বিজেপির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য রঘুনাথ সরকার ও পার্থ রঞ্জন সরকার। তাঁদের দাবি, গত ৬ জুলাই পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য প্রকাশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, দেশের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, এই ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও জাতীয় বীরদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি নেতৃত্বের উচিত এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।
সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লকের নেতারা আরও অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি দেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে এবং বিভিন্ন রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি তাঁরা পি. কে. চক্রবর্তীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top