News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খার্চি উৎসব উপলক্ষে আগরতলা-ধর্মনগর – আগরতলা বিশেষ ট্রেন, ২২ থেকে ২৮ জুলাই চলবে প্রতিদিন
Image

খার্চি উৎসব উপলক্ষে আগরতলা-ধর্মনগর – আগরতলা বিশেষ ট্রেন, ২২ থেকে ২৮ জুলাই চলবে প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আগরতলা ও ধর্মনগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে।

ট্রেন নম্বর ০৫৬৪০ আগরতলা থেকে প্রতিদিন ভোর ৫টা ১০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মনগরে পৌঁছাবে। অপরদিকে, ট্রেন নম্বর ০৫৬৩৯ ধর্মনগর থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।

বিশেষ ট্রেনটি যাতায়াতের পথে যোগেন্দ্রনগর, জিরানিয়া, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী, আমবাসা, জওহরনগর, এস. কে. পাড়া, মনু, নালকাটা, কুমারঘাট, পেঁচারথল এবং পানিসাগর স্টেশনে নির্ধারিত বিরতি নেবে।
এই বিশেষ ট্রেন পরিষেবা চালুর ফলে খার্চি উৎসব উপলক্ষে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মনগর ও উত্তর ত্রিপুরার দিকে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ  এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং ভারতীয় রেল মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, উৎসবের সময় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এই বিশেষ ট্রেন পরিষেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে।

Releated Posts

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top