News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঠাকুর ঘরও রেহাই দিচ্ছে না চোর, লক্ষ্মীর ঘট ভেঙ্গে ২০ হাজার টাকা নিয়ে চম্পট 
Image

ঠাকুর ঘরও রেহাই দিচ্ছে না চোর, লক্ষ্মীর ঘট ভেঙ্গে ২০ হাজার টাকা নিয়ে চম্পট 

চড়িলাম, প্রতিনিধি, ১৮ জুলাই :  প্রায় আড়াই বছর ধরে সমান্তরালে চুরি করে যাচ্ছে একই ব্যক্তি। বিশালগড় মহকুমা বিস্তীর্ণ এলাকা জুড়ে একই ব্যক্তি চুরি চালিয়ে যাচ্ছে। বাদ যাচ্ছে না ঠাকুর ঘর। ঠাকুর ঘর তছনছ করে প্রণামী বাক্স ভেঙেও অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ ঐ ব্যক্তিকে চিহ্নিত করলেও তার চুরি থামানো যাচ্ছে না।এই নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ জমেছে।

শুক্রবার গভীর রাতেও উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকার এক প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের ঠাকুর ঘরের তালা ভেঙে আনুমানিক  ২০ হাজার টাকার উপর অর্থ নিয়ে যায় চোর। শ্রী দত্তের বাড়ির সামনেই তাদের হোটেল। এই হোটেল চালিয়ে তারা সংসার প্রতিপালন করেন।হোটেলের অর্থ থেকেই তারা ঠাকুর ঘরের প্রণামী বাক্সে দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা জমা রাখতেন। সেই অর্থ পুরোটাই নিয়ে গেছে ঐ চোর। এমনটাই অভিযোগ করলেন বাড়ির মালিক।

গৃহিণী সম্পা দত্ত জানান ২০ হাজার টাকার উপরে ছিল মা লক্ষ্মীর ঘটে। পুরোটাই নিয়ে চম্পট দিয়েছে চোর। ঠাকুর ঘরও তছনছ করে দিয়েছে।তারা সকালে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ এসে  ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করে গেছে। বাড়ির মালিক একজনকে সন্দেহ করে পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। পুলিশ  ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজা খুঁজিও করেছে। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ ব্যক্তি পালিয়ে যায় বাড়ি থেকে। প্রতিনিয়তই উত্তর চড়িলাম সহ সংলগ্ন এলাকায় চুরির ঘটনা, নেশা কারবার  সহ অসামাজিক কার্যকলাপ ঘটছে। পুলিশ এই সব ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে না।স্থানীয়রা পুলিশি টহল বাড়ানোর জোরালো দাবি তুলেছে। এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা পালন করে, সেই দিকে তাকিয়ে রয়েছে চড়িলামের জনগণ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top