News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন ও ছাত্র ইউনিয়নের যৌথ কনভেনশন, গঠিত ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি
Image

ধর্মনগরে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন ও ছাত্র ইউনিয়নের যৌথ কনভেনশন, গঠিত ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের (টিটিএসইউ) যৌথ বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। উপজাতি যুব ও ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই কনভেনশনে বিভিন্ন স্তরের নেতৃত্ব ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কনভেনশনের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা এবং রিংবোর মনি হালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সহ-সভাপতি এবং সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। তিনি বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যুব সমাজের ভূমিকা, দায়িত্ব এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ কুমার ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা, সহ-সভাপতি জয় লাল মানিক হালাম এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়।

সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৮৫ জন প্রতিনিধি কনভেনশনে অংশ নেন। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হয়।

কনভেনশনের শেষ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমার ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ ত্রিপুরা সভাপতি এবং খগেন্দ্র ত্রিপুরা সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি আগামী দিনে উপজাতি যুবসমাজের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও বিভিন্ন গণদাবি আদায়ে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top