News Flash

Image

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও আদিবাসী কলোনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ সকাল ১১টা নাগাদ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং জিআরপি-এর কর্মীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃদ্ধের সঙ্গে থাকা কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজখবর শুরু করা হয়েছে।

Releated Posts

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার, ভেদাভেদের রাজনীতির পথেই এগোতে চাইছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top