News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিথ্যাচারের দল সিপিআই(এম), দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি করে আসছে : মুখ্যমন্ত্রী
Image

মিথ্যাচারের দল সিপিআই(এম), দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি করে আসছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই : সিপিআই(এম) এবং তার সহযোগী সংগঠনগুলি মিথ্যাচারের প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে তাঁরা বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি করে আসছে। রাজ্যের শ্রমিকরা কাজ না পেয়ে বাংলাদেশ যাচ্ছেন, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সিপিআই(এম)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ আগরতলার ওল্ড মোটর স্ট্যান্ড এলাকায় নবনির্মিত ও সংস্কার করা শ্রী শ্রী নৃসিংহ দেবতা এবং শ্রী শ্রী রাম-জানকী মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, প্রাক্তন রাজপরিবারের সময়কার মন্দির ও ঐতিহাসিক স্থাপনাগুলির সংস্কার ও পুনরুদ্ধারের কাজ চলছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম যাতে রাজ্যের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। নিজের শৈশবের স্মৃতিচারণ করে ড. সাহা বলেন, ছোটবেলায় তিনি বহুবার এই মন্দিরে এসেছেন। স্থানীয় মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সিপিএমকে নিশানা করে বলেন, মেলারমাঠে অবস্থিত সিপিএমের কার্যালয় এবং তাদের সহযোগী সংগঠনগুলি ‘মিথ্যার প্রতিষ্ঠান’-এ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি করে আসছে।

মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

পুজো শেষে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানুষের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top