News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানে আগরতলায় দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার অনুষ্ঠিত
Image

জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানে আগরতলায় দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার অনুষ্ঠিত

আগরতলা, ১৬ জুলাই: জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থায়ী সমাধানের পথ খুঁজতে আগরতলায় শুরু হলো দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার। রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং জলসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যা: চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে, আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, নগর পরিকল্পনাবিদ, গবেষক, প্রকৌশলী ও নীতিনির্ধারকরা।

দু’দিনব্যাপী এই সেমিনারে আগরতলা শহরে জলাবদ্ধতার মূল কারণ, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক নগর ড্রেনেজ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হবে। পাশাপাশি নগর পরিকাঠামো উন্নয়ন, বৃষ্টির জল ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশেষজ্ঞরা তাঁদের মতামত তুলে ধরবেন।

আয়োজকদের মতে, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আগরতলা শহরে জলাবদ্ধতার সমস্যা দিন দিন জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ, বিশেষজ্ঞদের পরামর্শ এবং বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে একটি কার্যকর রূপরেখা তৈরি করাই এই সেমিনারের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের আশা, এই আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলি বাস্তবায়িত হলে ভবিষ্যতে আগরতলা শহরকে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top