News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিধানসভার কমিটির বৈঠক, ১২ আগস্ট গণ্ডাতুইসা সফরের সিদ্ধান্ত
Image

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিধানসভার কমিটির বৈঠক, ১২ আগস্ট গণ্ডাতুইসা সফরের সিদ্ধান্ত

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা বিধানসভার ‘কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস’ (সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি)-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাসের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তথা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। সরকারের বিভিন্ন দফতরের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলির অগ্রগতি খতিয়ে দেখাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, পাঠানলাল জমাতিয়া, নয়ন সরকার, স্বপ্না দেববর্মা-সহ কমিটির অন্যান্য সদস্যরা। বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি এবং অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলি নিয়েও আলোচনা হয়।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আগামী ১২ আগস্ট কমিটির একটি প্রতিনিধি দল গণ্ডাতুইসা এলাকার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, পরিষেবা এবং সংশ্লিষ্ট বিষয়গুলির বাস্তব চিত্র পর্যালোচনা করতেই এই পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

Releated Posts

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের রথযাত্রা, উদ্বোধন করবেন রাজ্যপাল

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Jul 14, 2026

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের…

ByByReshmi Debnath Jul 14, 2026

কাঁটাতারের পাশে সম্প্রীতির রথ: বিলোনিয়ার আমজাদ নগরে প্রথমবার রথযাত্রা, একসঙ্গে রশি টানবেন হিন্দু-মুসলিম

বিলোনিয়া, ১৪ জুলাই: কাঁটাতার ভাগ করেছে দুই দেশ, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি। সেই সম্প্রীতিরই এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

৯৪টি সিসিটিভি অচল, নজরদারিহীন ধর্মনগর, বাড়ছে চুরির ঘটনা, প্রশ্নের মুখে পুর প্রশাসন

ধর্মনগর, ১৪ জুলাই: ত্রিপুরার উত্তর জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

বিপিএল কার্ডের জন্য টাকা দাবি, চাকমাঘাট শিবিরের বাসিন্দার গুরুতর অভিযোগ

তেলিয়ামুড়া, ১৪ জুলাই: ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট শিবিরে বসবাসকারী এক দরিদ্র পরিবারের পক্ষ…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন, তদন্তে নেমেছে পুলিশ

আগরতলা, ১৪ জুলাই: যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হলেন উত্তম নমঃ নামে এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

সাব্রুমে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৪ জুলাই:দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে…

ByByReshmi Debnath Jul 14, 2026

শিক্ষক সংকটের প্রতিবাদে মহারানি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ, স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

কমলপুর, ১৪ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে উত্তাল হয়ে উঠল কমলপুর মহকুমার মহারানি ইংলিশ মিডিয়াম হাই…

ByByReshmi Debnath Jul 14, 2026

Leave a Reply

Scroll to Top