News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেসের ডেপুটেশন
Image

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই: ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন  প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা প্রকাশের দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এদিন তারা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেয়।
প্রতিনিধি দলে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া পরিচালনা করা জরুরি।

তিনি জানান, স্মারকলিপিতে নির্বাচন কমিশনের জারি করা সমস্ত নির্দেশিকা, সার্কুলার ও গাইডলাইন অবিলম্বে সর্বসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের সংগ্রহ করা তথ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে ডিজিটাল মাধ্যমে উপলব্ধ করারও দাবি তোলা হয়েছে, যাতে সেগুলি যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়।

এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বুথভিত্তিক তথ্য পৌরসভা, তহশিল অফিস, গ্রাম পঞ্চায়েত এবং টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রদর্শনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তথ্য যাচাই, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।কংগ্রেসের দাবি, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।

Releated Posts

অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এফআইআর নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৬ আগস্ট: নলছড়দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাখন দীপা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে মাছ ধরার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন…

ByByReshmi Debnath Aug 26, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উত্তেজনা, বন দপ্তরের গাড়ি আটকালেন এলাকাবাসী

আগরতলা, ২৬ আগস্ট: সিধাই থানাধীন সিমনা বিধানসভার বড়কাঁঠাল, বীরমোহন ও মোকামবাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Aug 26, 2026

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top