News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল অবস্থায় ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল, বর্ষায় স্টাফ রুমে আশ্রয় নিয়ে চলছে পড়াশোনা
Image

বেহাল অবস্থায় ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল, বর্ষায় স্টাফ রুমে আশ্রয় নিয়ে চলছে পড়াশোনা

আগরতলা, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অন্তর্গত মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে বিদ্যালয়ের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে বৃষ্টির সময় ছাত্র-ছাত্রীদের স্টাফ রুমে আশ্রয় নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একাধিকবার মান্দাইয়ের ইন্সপেক্টর অব স্কুলস (আইএস) এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। তবে অভিযোগ, মাঝে মধ্যে শুধুমাত্র পরিমাপ (মেজারমেন্ট) করা হলেও সংস্কারের কাজ শুরু হয়নি।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর বর্ষা এলেও বিদ্যালয়ের ভবনের সংস্কার হয়নি। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে অবিলম্বে বিদ্যালয় ভবনের মেরামতের কাজ শুরু করা জরুরি।

এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সি. কে. জমাতিয়ার কাছে বিদ্যালয়টি পরিদর্শনের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, বিদ্যালয়ের বেহাল অবস্থা খতিয়ে দেখে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বা ইন্সপেক্টর অব স্কুলসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top