News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী
Image

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতিবছর প্রায় ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৮৫ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। আজ লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ে ২৬তম জাতীয় মৎস্যচাষি দিবস এবং উত্তর-পূর্বাঞ্চলে টেকসই নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) গড়েতোলার লক্ষ্যে মৎস্যচাষিদের ক্ষমতায়ণ শীর্ষক কৃষক-বিজ্ঞানী কর্মশালার উদ্বোধন করে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।

বনমন্ত্রী বলেন, রাজ্যে এখনও চাহিদার তুলনায় প্রায় ৩০ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি থাকায় মৎস্যচাষের মাধ্যমে স্বনির্ভর হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষিদের আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, মৎস্যচাষের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। মাছ চাষের উন্নতিতে মৎস্যচাষিদের এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করতে হবে। তিনি বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কম জায়গায় অধিক পরিমাণে মাছ উৎপাদনের ব্যবস্থা করতে বিজ্ঞানীদের আরও সক্রিয় উদ্যোগ নিতে হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ উৎপাদনের পাশাপাশি এর বাজারজাত করণের জন্যও উদ্যোগ নিতে হবে। রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষকে মৎস্যচাষে যুক্ত হয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষে রাজ্যকে স্বাবলম্বী করে তোলা এবং নিজে আত্মনির্ভর হওয়ার জন্য বনমন্ত্রী আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিএআর আঞ্চলিক কেন্দ্রের প্রধান ড. বুরহান ইউ চৌধুরী, লেম্বুছড়াস্থিত কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেবাশিষ সেন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য মহাবিদ্যালয়ের ডিন অধ্যাপক এ বি প্যাটেল। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যাপক সাগর চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে ত্রিপুরার সফল মৎস্যচাষি বিশ্বজিৎ দাসকে সংবর্ধনা দেওয়া হয়। ১৫০ জন মৎস্যচাষির মধ্যে মাছের খাদ্য ও পোনা বিতরণ করা হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় অংশ নেওয়া বিজ্ঞানী ও মৎস্যচাষিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

———

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top