News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
Image

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও স্টেশন চত্বরে সন্দেহভাজন বস্তু ও ব্যাগ তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় প্ল্যাটফর্ম এলাকায় পড়ে থাকা তিনটি পরিত্যক্ত ব্যাগ পুলিশের নজরে আসে। ব্যাগগুলি সন্দেহজনক মনে হওয়ায় সেগুলি খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগগুলির ভেতর থেকে আনুমানিক ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ব্যাগগুলো ফেলে রেখে আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া গাঁজাগুলি জব্দ করে থানায় নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্তকারীরা বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালাচ্ছেন। পাশাপাশি উদয়পুর রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top