News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা
Image

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। বামুটিয়া ব্লকের অন্যতম বৃহত্তম সরকারি বাজার হিসেবে পরিচিত এই বাজারটি শুধু স্থানীয় এলাকাতেই নয়, গোটা মহকুমা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজি বিপণনের জন্যও সুপরিচিত। প্রতিদিন কয়েক হাজার ক্রেতা ও বিক্রেতার সমাগম হলেও বাজারের পরিকাঠামো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য নির্মিত সুলভ শৌচালয়টি গত প্রায় দুই বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়ে রয়েছে। চারপাশে জঙ্গল ও দুর্গন্ধের কারণে সেটি ব্যবহার করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

এছাড়া সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। মাছ ও মাংস বাজারের শেডসহ বিস্তীর্ণ এলাকায় জল জমে নোংরা পরিবেশের সৃষ্টি হয়। বাজারজুড়ে ময়লার স্তূপ থাকায় স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

অভিযোগ উঠেছে, সময়ে সময়ে বাজার কমিটির পুনর্গঠন হলেও বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা বা নিয়মিত রক্ষণাবেক্ষণে কার্যকর কোনও উদ্যোগ দেখা যায় না। পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পরিচালিত এই বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি স্থানীয়দের।

এক মাছ ব্যবসায়ী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাজারের অচল সুলভ শৌচালয়টি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হোক। তিনি জানান, শৌচালয়টি চালু হলে পরবর্তীতে ব্যবসায়ীরাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত।

স্থানীয়দের দাবি, বাজারের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করতে মহকুমা প্রশাসন, বামুটিয়া ব্লক প্রশাসন ও পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই সমস্যাগুলির সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত উদ্যোগ গ্রহণ করে এবং বামুটিয়া কালীবাজারের দুরবস্থা কাটাতে কী পদক্ষেপ নেওয়া হয়।

————–

Releated Posts

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top