News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩০ জুন: মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক বহিরাগত ব্যক্তির সরকারি কম্পিউটার ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরের পিএ ও পিএস শাখায় এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ, ওই সময় সংশ্লিষ্ট শাখায় দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা উপস্থিত ছিলেন না। সেই সুযোগে এক ব্যক্তি সরকারি চেয়ার-টেবিল ও কম্পিউটার ব্যবহার করছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি কর্মচারী নন; বরং তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন এবং মহকুমা শাসকের পিএ-র স্বামী বলে দাবি করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লে ওই ব্যক্তি জানান, তিনি সরকারি কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগতভাবে ১০৭ ধারার একটি মামলার নথিপত্র সংক্রান্ত কাজ করছিলেন। তিনি আরও দাবি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে কাজ করছেন। তবে এই অনুমতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া
যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, কীভাবে একজন বহিরাগত ব্যক্তি মহকুমা শাসকের দপ্তরের গুরুত্বপূর্ণ শাখায় প্রবেশ করে সরকারি কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেলেন। সংশ্লিষ্ট বিভাগে নাগরিকদের বিভিন্ন সংবেদনশীল নথি, আধার, পিআরটিসি-সহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে তথ্যের নিরাপত্তা ও প্রশাসনিক বিধি মেনে চলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ।

তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসনের বক্তব্যের অপেক্ষায় রয়েছে সকলেই।

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top