News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির
Image

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আগরতলার পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত। তিনি অভিযোগ করেন, রাজ্যে নারীদের নিরাপত্তা ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে। আইনশৃঙ্খলার অবনতির কারণে বহু নারী নির্যাতনের শিকার হলেও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতার কারণে থানায় অভিযোগ দায়ের করতেও সাহস পাচ্ছেন না।

স্বপ্না দত্ত বলেন, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আন্তরিকতা ও সদিচ্ছার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

নন্দননগরের নাবালিকা নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবিও জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top