News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ
Image

ধর্মনগরে স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ

ধর্মনগর, ৩০ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও, মৃতের পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম হাসান আলী (৪৫)। তিনি দক্ষিণ কদমতলা এলাকার বাসিন্দা এবং ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি গুরুতরভাবে আহত হন। প্রথমে তাঁকে ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে অনুমান করা হলেও, ঠিক কীভাবে তিনি আহত হয়েছেন এবং ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, মৃতের পরিবার ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাঁদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং তদন্তে প্রাপ্ত অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩০ জুন: মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক বহিরাগত ব্যক্তির সরকারি কম্পিউটার ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 1, 2026

কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে রাস্তার পাশ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জের মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, পরিবেশ উন্নত করার নির্দেশ প্রশাসনের

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মিষ্টির দোকান ‘মাতৃভাণ্ডার’-এ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না থাকার অভিযোগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করল…

ByByReshmi Debnath Jul 1, 2026

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top