News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা
Image

প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। বাজার এলাকায় এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া পড়েছে।
উল্লেখ্য, গত বুধবার মহকুমা প্রশাসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে মধুপুর বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়। সেই সময় বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহের সময় প্রার্থনা করেন, যাতে তাঁরা নিজেরাই অবৈধ অংশ সরিয়ে নিতে পারেন।

প্রশাসনের দেওয়া সেই সময়সীমার মধ্যেই ব্যবসায়ীরা নিজেদের দোকানের সরকারি জমির ওপর থাকা অংশ ভেঙে জায়গা দখলমুক্ত করে দেন। ফলে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর আর প্রয়োজন পড়েনি।

এদিন ব্যবসায়ীরা জানান, তাঁরা প্রশাসনের নির্দেশ মেনে সরকারি জমি খালি করে দিয়েছেন। এখন তাঁদের দাবি, দ্রুত বাজার এলাকায় সংস্কারমূলক কাজ শুরু করা হোক। বিশেষ করে বাজারে কভার ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কার এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা।
ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপূজাসহ উৎসবের মরশুম। তার আগেই বাজারের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর করে তোলা গেলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয়েরই সুবিধা হবে। এখন দেখার বিষয়, ব্যবসায়ীদের সহযোগিতার পর প্রশাসন বাজারের উন্নয়নে কত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top