News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত
Image

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। দলীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বিজেপির যুব মোর্চার ‘ ওয়ান বুথ ২০ ইয়ুথ’ কর্মসূচির অন্যতম দায়িত্বপ্রাপ্ত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করলেও, সাম্প্রতিক সময়ে রাজা সাহার বিরুদ্ধে একাধিক দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দলীয় অবস্থানবিরোধী মন্তব্য ও প্রচার করেছেন, যা দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করে এবং দলের বৃহত্তর স্বার্থে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে রাজা সাহাকে দলীয় সকল পদ, দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দল আরও জানিয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি দলের কোনও প্রতিনিধি বা সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। পাশাপাশি, বিজ্ঞপ্তি প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব প্রদেশ বিজেপির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে দলীয় সংবিধান অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দল সর্বদাই শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং প্রত্যেক কর্মী ও পদাধিকারীর কাছে দলীয় নীতি ও নির্দেশ কঠোরভাবে অনুসরণের প্রত্যাশা করে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১৬ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৬ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top