News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ
Image

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শহরজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে দাবিসংবলিত একটি স্মারকলিপি এসডিপিও-র কাছে জমা দেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে সোনামুড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের এসএফআই-এর প্রতিনিধি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। মিছিল থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিতার পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।

এসডিপিও-র কাছে স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধিদলে ছিলেন এসএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক আনিসুর রহমান, এনসিআই স্কুল ইউনিট সম্পাদক ওমর ফারুক, ইংলিশ মিডিয়াম স্কুল ইউনিট সম্পাদক উদ্ভব সাহা, গার্লস স্কুল ইউনিট সম্পাদক খাদিজা বেগম এবং এসএফআই উরমাই অঞ্চল সভাপতি আরিফুল ইসলাম।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সভাপতি সুমন দে, বিভাগীয় কমিটির সদস্য ইমান হোসেন, ইন্দ্রনীল বর্মন, রবিউল রহমান, পারভেজ হোসেন, শরীফ হোসেন, পায়েজ হোসেন, সাহিল হোসেন, শামীম হোসেন, সৈকত হাসান, স্নেহা আক্তারসহ অন্যান্য সদস্য ও সমর্থকরা।

এসএফআই নেতৃত্ব জানিয়েছে, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top