News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন
Image

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আজ নয়া দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আর্থিক সহায়তায় এই পুরো প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে।

এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট ৪৮টি এ আই প্রযুক্তিসম্পন্ন পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিন চালু করা হবে। অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য এই মেশিনগুলোর সাহায্যে প্রত্যন্ত বা পাহাড়ি অঞ্চলের রোগীকে হাসপাতালে না এনেই তার ঘরে গিয়ে দ্রুত এক্স-রে করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয় হবে অনেক বেশি নির্ভুল ও দ্রুত। তাছাড়া রাজ্যের ৩টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে ১.৫ টেসলা মেশিন স্থাপন করা হবে, এই মেশিনের সাহায্যে নিখুঁতভাবে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ছবি তুলতে সক্ষম হবে।

ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস বসানো হবে। নারীদের স্তন ক্যানসার প্রাথমিক স্তরেই শনাক্ত করার জন্য এই অত্যন্ত আধুনিক থ্রি-ডি ম্যামোগ্রাফি প্রযুক্তি চালু করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই মেশিনগুলো সরবরাহ করে সাধারণ মানুষের জন্য চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top