News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত
Image

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন বিশালগড়ের পি এম শ্রী বাইন্দাদিঘী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রতিমা পাল। ২০১২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পরও টানা ১৪ বছর ধরে তিনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিদ্যালয়ে এসে নিয়মিত ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন।
বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ পি এম শ্রী বাইন্দাদিঘী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো এখনও শ্রেণিকক্ষে হাজির হন প্রতিমা পাল। ১৯৮০ সালে শালগড় টাউন গার্লস হাই স্কুলে গ্র্যাজুয়েট টিচার (জিটি) হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনের পর ২০১২ সালে বাইন্দাদিঘী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু অবসরের পরও শিক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি।

প্রতিমা পাল জানান, শিক্ষকতা তাঁর কাছে শুধুমাত্র চাকরি নয়, এটি জীবনের অন্যতম বড় দায়িত্ব। তিনি বলেন, “শরীর যতদিন সঙ্গ দেবে, ততদিন আমি কোনও পারিশ্রমিক ছাড়াই ছাত্রছাত্রীদের পড়িয়ে যাব। এটাই আমার জীবনের আনন্দ ও তৃপ্তি।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী বলেন, “প্রতিমা পালের মতো শিক্ষিকা সত্যিই বিরল। অবসরের পরও ১৪ বছর ধরে নিরলসভাবে বিনা পারিশ্রমিকে পাঠদান করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর এই মহান উদ্যোগকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানাই।”

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাঁদের প্রিয় শিক্ষিকার ভূয়সী প্রশংসা করেছে। তাদের বক্তব্য, প্রতিমা পাল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতিটি বিষয় সহজভাবে বুঝিয়ে পড়ান, ফলে পড়াশোনা অনেক সহজ হয়ে যায়। অবসরের পরও শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রতিমা পাল আজ শুধু তাঁর বিদ্যালয়ের নয়, গোটা সমাজের কাছেই এক অনুপ্রেরণার নাম। তাঁর এই নিষ্ঠা ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসা শিক্ষকতার মহান আদর্শকে আরও একবার তুলে ধরেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top