News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি
Image

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলির অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিষেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এদিন তিনি আগরতলার অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট–২ (চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মাণাধীন কর্মজীবী মহিলাদের হোস্টেল প্রকল্প পরিদর্শন করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, পরিকাঠামো এবং পরিষেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তিনি।

এই পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন দাস। পরিদর্শনকালে নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top