News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন
Image

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:
মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের সিইও-র কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করে সিপিআইএম। মেলাঘর, মেলাঘর পূর্ব ও রুদিজলা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে মেলাঘর বাণিজ্যিক এলাকা জুড়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা। দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মিছিল শেষে মেলাঘর পুর পরিষদ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সুরেশ দাস। সভায় সভাপতিত্ব করেন অনুপ্রভা বক্সী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ সাহা, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য দীনেশ দাস, অহিদুর রহমান, নিত্যানন্দ বর্মন, পীযুষ দেবনাথ, প্রবীর দাস, ভোলা ভৌমিকসহ অন্যান্য নেতৃত্ব।

সভা শেষে দীনেশ দাসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মেলাঘর পুর পরিষদের সিইও-র সঙ্গে সাক্ষাৎ করে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদল সংশ্লিষ্ট এলাকার জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানায়।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলির মধ্যে ছিল টুয়েপ প্রকল্পের কাজ নিয়মিত প্রদান ও সময়মতো মজুরি পরিশোধ, মেলাঘর বাজারের যানজট নিরসন, ভাঙাচোরা রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কার, অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির সমস্যা সমাধানসহ বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন।

সভায় বক্তারা অভিযোগ করেন, নাগরিক সমস্যার সমাধানে পুর কর্তৃপক্ষ উদাসীন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও প্রকাশ্যে এসেছে বলে দাবি করেন তারা। এসব কারণেই সাধারণ মানুষের স্বার্থে সাত দফা দাবিতে এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top