News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সদর মহকুমার উষাবাজার বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা রাজিব সরকারের ছোট ছেলে গুরুতর লিভারের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে শিশুটি প্রথম অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হলেও প্রাথমিকভাবে কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পুনরায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটির লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়।

কিন্তু উন্নত চিকিৎসা ও সম্ভাব্য লিভার প্রতিস্থাপনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। শিশুটির বাবা রাজিব সরকার পেশায় একজন কাঠমিস্ত্রি। সীমিত আয়ের কারণে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে আর্থিক সংকটে চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

রবিবার সামাজিক মাধ্যমে শিশুটির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উষাবাজারের ভারতরত্ন ক্লাবের প্রতিনিধিরা সোমবার রাজিব সরকারের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় এলাকাবাসীরাও শিশুটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশুটির বাবা রাজিব সরকার এবং ভারতরত্ন ক্লাবের এক প্রতিনিধি জানান, শিশুটির জীবন বাঁচাতে দ্রুত আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং দেশবাসীর কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান।

এদিকে সোমবার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুর পর্যন্ত কোনো সরকারি দপ্তরের প্রতিনিধি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ। সন্তানের শারীরিক অবস্থার অবনতি দেখে শিশুটির মা বারবার কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একটাই আবেদন—সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা পেলে হয়তো আড়াই বছরের এই শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top