News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 
Image

বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়। শনিবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ একটি বলেরো পিকআপ গাড়ি ও একটি মারুতি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি গাড়িই দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হতেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সংঘর্ষের তীব্রতায় মারুতি অল্টো গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় , বলেরো পিকআপ গাড়িটি রাস্তার মধ্যে উল্টে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে বিশ্রামগঞ্জ  অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলা সরকারি মেডিকেল কলেজে (এজিএমসি ও জিবিপি হাসপাতালে) স্থানান্তর  করেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন কৃষ্ণনাথ চন্দ্র নমঃ (৪০), রানা দেবনাথ (২২), আকাশ দেববর্মা (২২) এবং প্রদীপ দাস (৫০)।

দুর্ঘটনার জেরে দেওয়ান বাজার এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, উভয় গাড়ির অতিরিক্ত গতি এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, সড়কে গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত পুলিশি নজরদারি এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে।

Releated Posts

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026

বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…

ByByReshmi Debnath Jun 29, 2026

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…

ByByReshmi Debnath Jun 28, 2026

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

Leave a Reply

Scroll to Top