News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের
Image

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি ঘটনার খবর সময়মতো না পাওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। এই পরিস্থিতিতে দ্রুত ল্যান্ডফোন মেরামতের দাবি জানিয়েছেন তারা।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকল কর্মীরা জানান, ল্যান্ডফোন অকেজো থাকায় বহু সময় জরুরি খবর তাদের কাছে যথাসময়ে পৌঁছায় না। এর ফলে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় এবং ক্ষুব্ধ জনতার অসন্তোষের মুখে পড়তে হয় দমকল বাহিনীকে।
কর্মীদের বক্তব্য, “আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ল্যান্ডফোনটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করুক, যাতে জরুরি পরিষেবা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব হয়।”

এদিন দমকল কর্মীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি এক ট্রাফিক পুলিশ কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাদের দাবি, ওই পুলিশকর্মী শুধু সাধারণ মানুষের সঙ্গেই নয়, দমকল বাহিনীর কর্মীদের সঙ্গেও অশোভন আচরণ ও গালিগালাজ করেছেন।
যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দমকল কর্মীরা।

Releated Posts

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যজুড়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্তে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণ, শীঘ্রই সামনে আসবে সত্য: নমিত পাঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় তদন্ত এগিয়ে চলেছে প্রযুক্তিগত তথ্যের বিশ্লেষণ এবং…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top