News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
Image

বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী মিলন পাল দত্ত। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। এরপর সংগঠনের রাজ্য সচিব কানন দাস স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।

বক্তব্যে তিনি রাজ্য ও দেশজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নারীদের কর্মসংস্থান, আইনসভায় ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং সমাজের সর্বস্তরে নারীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নারীরা শোষণ, বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। এই পরিস্থিতির পরিবর্তনে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। সম্মেলন শেষে বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে আগরতলার রাজপথে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে সংগঠনের উত্থাপিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সংগঠনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— প্রাথমিক স্তরে শিক্ষাদানের দায়িত্বে মহিলাদের অগ্রাধিকার, কর্মসংস্থান ও আইনসভায় নারীদের ৫০ শতাংশ সংরক্ষণ, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য বিশেষ পরিকল্পনা, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিদ্যালয়ে জুডো-কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা, অশ্লীল কনটেন্টের সম্প্রচার বন্ধ, মাদকদ্রব্যের উৎপাদন ও বিপণন বন্ধ, নীতিভিত্তিক অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি।

—————-

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top