News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা
Image

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে সৃষ্টি হওয়া একটি বড় গর্তকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, চামটিলা, ফায়ার সার্ভিস অফিস, মহকুমা শাসকের কার্যালয়, পঞ্চদেবতা মন্দির এবং রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযোগকারী এই জাতীয় সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে পঞ্চদেবতা মন্দিরের সামনে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়।

স্থানীয় বাসিন্দা প্রিয়জিত দাস জানান, সামান্য বৃষ্টি হলেই ওই অংশে জল জমে যায়। ফলে রাস্তার গর্তটি চালকদের চোখে পড়ে না এবং টোটো, ই-রিকশা ও স্কুটিচালকরা দুর্ঘটনার কবলে পড়ছেন। তাঁর দাবি, সম্প্রতি ফাইন্যান্সে কেনা এক কলেজ ছাত্রের নতুন স্কুটিও ওই গর্তে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার অধিকাংশ বাসিন্দাই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই টোটো বা ই-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দিনে ৩০০ থেকে ৫০০ টাকা আয় করা এসব মানুষের পক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন মেরামতের খরচ বহন করা অত্যন্ত কঠিন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে প্রিয়জিত দাসসহ স্থানীয় বাসিন্দারা মহকুমা প্রশাসন ও সংশ্লিষ্ট গণপূর্ত (পিডব্লিউডি) কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিপজ্জনক গর্তটি ভরাট করে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top