News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি
Image

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। রবিবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও নারী, শিশু ও প্রবীণ মহিলাদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বাড়ি, কর্মক্ষেত্র কিংবা জনসমক্ষে— কোথাও নারীরা নিরাপদ নন বলে অভিযোগ তুলে তারা জানায়, ধর্ষণ, যৌন হেনস্তা, অপহরণ, গার্হস্থ্য হিংসা এবং নারীর প্রতি অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

মহিলা কংগ্রেসের নেত্রীরা দাবি করেন, সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে রাজ্যে ২০৬টি ধর্ষণ, ১৯টি শ্লীলতাহানি, ১০৩টি অপহরণ এবং ১৬৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়াও মে মাসে সাতটি ধর্ষণ, একটি যৌন হেনস্তা এবং ৪০টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। জুন মাসেও ইতিমধ্যে সাতটি ধর্ষণ এবং একটি হত্যার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তোলা হয়।

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রতিক একাধিক আলোচিত ঘটনার প্রসঙ্গ তুলে আনন্দনগরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, কমলাসাগরে এক বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ, জিবি হাসপাতালের এক অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা এবং বিশালগড়ে এক বিবাহিত মহিলার উপর নৃশংস যৌন নির্যাতনের ঘটনার উল্লেখ করা হয়।

এছাড়াও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং এক পুলিশ আধিকারিক ময়নাতদন্তের আগেই ঘটনাটিকে আত্মহত্যা বলে মন্তব্য করায় তীব্র সমালোচনা করে মহিলা কংগ্রেস। তাদের অভিযোগ, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই এ ধরনের মন্তব্য নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়— রাজ্য মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সনের অবিলম্বে পদত্যাগ। বর্তমান মহিলা কমিশন ভেঙে নিরপেক্ষ ও যোগ্য সদস্যদের নিয়ে নতুন কমিশন গঠন।

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ।
তদন্ত শেষ হওয়ার আগেই আত্মহত্যার মন্তব্য করা সংশ্লিষ্ট মহিলা কমিশনের চেয়ারপার্সন ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বাধারঘাটে এক মহিলার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ। রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মহিলা কংগ্রেস জানায়, অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top