News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার
Image

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না মেলায় চরম আর্থিক সংকটে দিন কাটছে পরিবারটির। বহুবার আবেদন করার পরও ভাতা না পাওয়ায় অবশেষে সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিশুটির মা।
জানা গেছে, কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তাঁর সপ্তম শ্রেণির ছাত্র ছেলে বিকাশ দাস জন্মগতভাবে দিব্যাঙ্গ। পরিবারের দাবি, বিকাশ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে। তার সরকারি প্রতিবন্ধী (দিব্যাঙ্গ) শংসাপত্রও রয়েছে।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিশুটির মা মনিদীপা দাস আবেগাপ্লুত হয়ে জানান, সংসারের একমাত্র উপার্জনকারী তাঁর স্বামী। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি অভিযোগ করেন, দিব্যাঙ্গ ভাতার জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো সরকারি ভাতা মেলেনি। তাঁর দাবি, সরকার যদি তাঁর ছেলের জন্য দিব্যাঙ্গ ভাতার ব্যবস্থা করে, তাহলে চিকিৎসা ও শিক্ষার খরচ বহন করা অনেকটাই সহজ হবে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার এবং সমাজকল্যাণ ও
সমাজশিক্ষা দপ্তরের কাছে দ্রুত দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর করার আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং পরিবারটির পাশে দাঁড়াতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও…

ByByReshmi Debnath Jun 28, 2026

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026

ধর্মনগরে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার উধাও

ধর্মনগর, ২৭ জুন: ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় একটি জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026

জনস্বার্থের বিভিন্ন দাবিতে সোনাপুর বাজারে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল ও পথসভা

কাঁঠালিয়া প্রতিনিধি, ২৭ জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বাড়তি মাশুলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় সোনাপুর বাণিজ্যিক এলাকায়…

ByByNews Desk Jun 27, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে লোক ভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।…

ByByNews Desk Jun 27, 2026

Leave a Reply

Scroll to Top