News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস
Image

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মহিলাদের অন্তর্ভুক্তির দাবিতে সদর জেলা মহিলা কংগ্রেস শুক্রবার পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে স্মারকলিপি-সহ চিঠি প্রেরণ করে।

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সংবিধানসম্মত নারী সংরক্ষণ কার্যকর করার পাশাপাশি তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) মহিলাদের মতো ওবিসি মহিলাদের জন্যও সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। সেই দাবিই প্রধানমন্ত্রীর কাছে চিঠির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রূপা রায় দাসসহ সংগঠনের অন্যান্য নেত্রী ও কর্মীরা।
নেতৃবৃন্দের বক্তব্য, সংসদ ও বিধানসভায় নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ অবিলম্বে কার্যকর করা জরুরি। পাশাপাশি সামাজিক ন্যায়বিচারের স্বার্থে ওবিসি মহিলাদেরও সংরক্ষণের আওতায় আনার দাবি জানান তাঁরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top