News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার উধাও
Image

ধর্মনগরে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার উধাও

ধর্মনগর, ২৭ জুন: ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড সংলগ্ন এলাকায় একটি জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে হানা দিয়ে নগদ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

দোকানের কর্ণধার সুমন্ত দাস জানান, শনিবার সকালে পাশের একটি দোকানের মালিক তাঁকে ফোন করে জানান যে তাঁর দোকানের শাটার ও ভেতরের অংশ ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন, চোরেরা দোকানের ভেতরে তছনছ চালিয়েছে।

তিনি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় এক লক্ষ টাকা চুরি হয়েছে। পাশাপাশি কারিগরের ড্রয়ারে রাখা আনুমানিক ৩ থেকে ৪ ভরি সোনার অলঙ্কারও দুষ্কৃতীরা নিয়ে গেছে বলে তাঁর দাবি।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026

জনস্বার্থের বিভিন্ন দাবিতে সোনাপুর বাজারে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল ও পথসভা

কাঁঠালিয়া প্রতিনিধি, ২৭ জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বাড়তি মাশুলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় সোনাপুর বাণিজ্যিক এলাকায়…

ByByNews Desk Jun 27, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে লোক ভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।…

ByByNews Desk Jun 27, 2026

অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে কুঞ্জবনস্থিত অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শন করেন।…

ByByNews Desk Jun 27, 2026

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

Leave a Reply

Scroll to Top