News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ
Image

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই রাজ্য আজ মোবাইল ফোন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে।

গৌতম বুদ্ধ নগরে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিল্পোন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে একটি বৃহৎ শিল্পনগর গড়ে তুলতে কানপুর ও ঝাঁসির মধ্যে ৫৬ হাজার একর জমিতে নতুন শিল্প করিডর গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পর কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনুমোদন দেন।”

তিনি বর্তমান সরকারের আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা টেনে বলেন, “শক্তিশালী আইনশৃঙ্খলার কারণেই আজ জেওয়ার ‘জঙ্গলরাজ’ থেকে ‘মঙ্গলরাজ’-এ পরিণত হয়েছে।”

মুখ্যমন্ত্রীর দাবি, উন্নত আইনশৃঙ্খলা, বিভিন্ন শিল্পখাতের জন্য পৃথক নীতি এবং ৭৫ হাজার একরের ল্যান্ড ব্যাঙ্কের ফলে উত্তরপ্রদেশ এখন দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

সবুজ শক্তি প্রসঙ্গে যোগী বলেন, গত নয় বছরে রাজ্যে নবায়নযোগ্য শক্তির প্রসারে উল্লেখযোগ্য কাজ হয়েছে। বর্তমানে ৬,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং আগামী তিন বছরের মধ্যে তা বাড়িয়ে ২০,০০০ মেগাওয়াটে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি জানান, সৌরশক্তির পাশাপাশি কৃষিজ অবশিষ্টাংশ থেকে সিএনজি, ইথানল ও কমপ্রেসড বায়োগ্যাস উৎপাদনের ওপরও জোর দেওয়া হচ্ছে, যাতে খড় পোড়ানোর প্রবণতা কমানো যায়।

ইথানল উৎপাদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সাফল্যের কথাও তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ইথানল নীতি কার্যকর হওয়ার পর রাজ্য দেশের মোট ইথানল উৎপাদনের ৫৫ শতাংশের জোগান দিচ্ছে। এর ফলে রাজ্যের চিনিকলগুলিও আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে এবং কার্যত দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে এসেছে।

তিনি আরও জানান, গত নয় বছরে আখচাষিদের বকেয়া পরিশোধের জন্য উত্তরপ্রদেশ সরকার সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩.২২ লক্ষ কোটি টাকা স্থানান্তর করেছে।

Releated Posts

দিল্লিতে ভারত-নেপাল মাদকচক্রের পর্দাফাঁস, ১০৬.২৫ কেজি চরস উদ্ধার, গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ভারত-নেপাল সীমান্তকেন্দ্রিক একটি মাদকচক্রের হদিস…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

কর্ণাটক বিধানসভার স্পিকার জিএস পাটিল, পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ

বেঙ্গালুরু, ১৪ আগস্ট (আইএএনএস): বিরোধীদের অনুপস্থিতিতে শুক্রবার কর্ণাটক বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। একই…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মহারাষ্ট্রে ৩৬,২১১ সংস্থা বন্ধের দাবি খারিজ, ৭৬ শতাংশই ছিল নিষ্ক্রিয় সংস্থা: ফড়নবিশ

মুম্বই, ১৪ আগস্ট (আইএএনএস) : মহারাষ্ট্রে গত পাঁচ বছরে ৩৬,২১১টি নিবন্ধিত সংস্থা বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে ‘শিল্পপালায়ন’-এর যে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবসে ১,০৫৭ জন পেলেন বীরত্ব ও পরিষেবা পদক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড ও সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top